দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ
অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশগ্রহণকারী ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তাঁরা মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন রাষ্ট্রপতি। এরই মধ্যে শাস্তি মওকুফ করার প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। বিভিন্ন পর্যায়ের এসব কর্মকর্তার শাস্তি মওকুফ করে রোববার আলাদা আলাদা আদেশ জারি করেছে আইআরডি। এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, সেই সময় শাস্তির মুখে পড়া বাকি চার কর্মকর্তাও মওকুফ পেতে যাচ্ছেন। ১৮ আগস্ট রাজস্ব সম্মেলনে এনবিআর কর্মকর্তারা তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তি তুলে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আরজি জানান। একই স...