পোশাক কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা
সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তার ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আলতাফ হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্রাঞ্চে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে বরদেশী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি নিজের পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানা গড়ে সেখানে মিনি গার্মেন্টস পরিচালনা করতেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোববার সকালে ঘটনার বিষয়টি নিশ্চিত...