পুকুরে নেমে তলিয়ে যান দাদা, বাঁচাতে গিয়ে নাতি-নাতনির মৃত্যু
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে নাতি-নাতনিদের নিয়ে গোসলে নেমেছিলেন এক বৃদ্ধ। হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যান। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়রা জানায়, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে বাঁচাতে গিয়ে পিয়াস ও পপিও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর আশপাশের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধা...