অপ্রতিম নেই, পড়ে আছে তার বই-খাতা
বাড়ির দরজার বাইরে ঝোলানো কাঠের নামফলকটি দেখলে বোঝার উপায় নেই, এর ভেতরেই এখন জমে আছে এক পরিবারের গভীর শোক। নামফলকে মা-বাবার সঙ্গে হাস্যোজ্জ্বল অপ্রতিমের ছবি। পাশে লেখা-‘অপ্রতিমদের বাসা। প্রযত্নে-নাহিদ ও শাহরিয়ার’। ১৩ বছরের অপ্রতিমকে ঘিরেই যে ছিল বাবা-মায়ের সাজানো পৃথিবী, সেই নামফলক যেন এখন তারই নীরব সাক্ষী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও শাহরিয়ারের একমাত্র সন্তান ছিলেন ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। তার মৃত্যুতে মমতাজ ভিলার ওই বাসাটি এখন শোকে স্তব্ধ। বাবা-মা, স্বজন ও পরিচিতজনেরা একদিকে সন্তান হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন, অন্যদিকে অপ্রতিমকে ঘি...