ইনুর ১০ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার প্রসিকিউটর ফারুক আহাম্মদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ জুন হাসানুল হক ইনুকে ১০ বছরের সাজা দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে তিনটি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা একসঙ্গে চলবে বলে সেদিনের সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করা হয়েছিল। ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭...