হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। এতে বসতঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের একজন দৃষ্টিপ্রতিবন্ধী শফিকুল ইসলাম। গোরকপুর উত্তরপাড়া এলাকায় তাঁর বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তাঁর ঘরের টিনের চালা উড়ে গেছে। ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে আছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে...