জরিমানার আগে সচেতনতার ওপর জোর
রাজধানীর ব্যস্ততম সড়কের শব্দদূষণ রোধে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। তাদের চলমান এই বিশেষ প্রচারাভিযানের গতকাল বুধবার ছিল অষ্টম দিন। আরও দুদিন চলবে এই কর্মসূচি। এতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের সদস্য এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এবং গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে এ কর্মসূচি চলছে। গতকাল সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, আইন প্রয়োগ ও জরিমানার ক্ষমতা থাকলেও আমাদের মূল লক্ষ...