বিপন্ন করাত মাছের সুরক্ষা
ঠাকুরমার ঝুলির একটি গল্পে করাত মাছের কথা আছে। সেখানে গল্পটি এমন, গ্রামের মানুষ করাত মাছের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। নানাভাবে এই মাছ গ্রামের মানুষদের কষ্ট দিচ্ছিল। তখন নানা বুদ্ধি করে একটি বালক করাত মাছ থেকে গ্রামকে উদ্ধার করে। দুষ্ট মাছগুলোকে বালক ধরে ফেলে। এ গল্পে করাত মাছ নেতিবাচকভাবে ব্যবহৃত। শুধু এখানে নয়, করাত মাছ নিয়ে নানা রকম গল্প প্রচলিত। এসব গল্পের অধিকাংশই অতিরঞ্জিত, ভ্রান্ত ও নেতিবাচক। ইউরোপীয় একটি রূপকথাতেও করাত মাছের কথা আছে। যেখানে বলা আছে, করাত মাছ জাহাজের তলা ছিদ্র করে দেয়। এটা একেবারেই অসম্ভব। আফ্রিকায় অনেক গোষ্ঠীর মধ্যে করাত মাছ খাওয়া গ্রহণযোগ্য হলেও কিছু গোষ্ঠীর মধ্যে এটি নি...