জিঞ্জার রজার্সের চরিত্র দিয়ে সাবরিনা কার্পেন্টার
হলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বর্ণাঢ্য কর্মজীবন এবার উঠে আসছে বড়পর্দায়। তাঁকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি বায়োপিক। এখনও ছবিটির নাম চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পপ তারকা ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার। ফ্রেড অ্যাস্টেয়ারের অন্যতম বিখ্যাত নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে সাবরিনাকে। পর্দায় ফ্রেড ও জিঞ্জারের ঐতিহাসিক নৃত্যজুটির রসায়ন ফুটিয়ে তোলাই হবে ছবিটির অন্যতম আকর্ষণ। ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল...