দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে ফেসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি মামলা করেননি বলে স্বরাষ্ট্রমন্ত্রীর করা ‘দাবি’কে নাকচ করে দিয়েছেন।ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনি বলেছেন মামলা দায়ের করা হয় নাই। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আন্ডারে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অথরিটি, প্রত্যেকটা অ্যাডমিন আপনার এক কল, এক বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের করা হয়েছে, আপনার কাছে এই আপডেটটা নাই।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে। বৃদ্...