বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৬৭০ জন
ময়মনসিংহের নান্দাইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। গতকাল শনিবার কপালহর এলাকার বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে মোট ৬৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৫১২ জনকে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি অপারেশনের জন্য ৮১ জনকে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ৭৫ জন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য অস্ত্রোপচারের জন্য আরও ১৫ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের...