রক্তের শর্করা নিয়ন্ত্রণে ফল
ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকে ফল খাওয়া বন্ধ করে দেন, কারণ ফল মিষ্টি। বাস্তবে ডায়াবেটিসে ফল সম্পূর্ণ বাদ দেওয়ার দরকার নেই। সঠিক পরিমাণে, সঠিক ধরনের ও সঠিকভাবে খেলে তা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। কোনো একটি ফল একাই রক্তের সুগার নিয়ন্ত্রণ করে না। মোট খাদ্যাভ্যাস, পরিমাণ, শারীরিক পরিশ্রম, ওজন, ওষুধ ও ডায়াবেটিসের ধরন–সব মিলিয়ে নিয়ন্ত্রণ সম্ভব। আস্ত ফলে খাদ্যআঁশ, ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ উপাদান থাকে। খাদ্যআঁশ গ্লুকোজ শোষণের গতি ধীর করে ও পেট ভরা রাখে। তাই মিষ্টির বদলে পরিমিত গোটা ফল খাওয়া ভালো।পেয়ারা সহজলভ্য। এতে আঁশ ও ভিটামিন সি আছে। ‘কাঁচা পেয়ারা সুগার কমায়’ বা ‘প...