চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ লক্ষ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক এবং আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতার আওতায় প্রযোজ্য শর্ত সাপেক্ষে আইসিএবির যোগ্য সদস্যরা স্ট্যান...