৬ বছর পর গৃহবধূ জানলেন তাঁর লাইগেশন করা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রায় ছয় বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে এক গৃহবধূর বাচ্চা হয়। চার মাস পর শিশুটি মারা যায়। এরপর চেষ্টা করেও ওই নারী আর গর্ভধারণ করতে পারেননি। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে একাধিক পরীক্ষা করার পর তিনি জানতে পারেন, তাঁর লাইগেশন (বন্ধ্যাকরণ) করা হয়েছে। গৃহবধূর অভিযোগ, ছয় বছর আগে অস্ত্রোপচারে শিশু জন্মের সময় অনুমতি না নিয়ে চিকিৎসক তাঁর লাইগেশন করেছেন। ওই গৃহবধূর নাম কুলসুম আক্তার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের মরাপুকুরপাড় গ্রামের বাসিন্দা ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা শামসুজ্জামান সবুজের স্ত্রী। চিকিৎসা-সংক্রান্ত নথি ও কুলসুম আক্তারের স্বা...