স্টেপ ফুটওয়্যারের নতুন বিজ্ঞাপনচিত্রে নুসরাত ফারিয়া
ঢালিউড ও টালিউডে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ নুসরাত ফারিয়া। সিনেমা ছাড়াও ওটিটি অভিনয় করেছেন তিনি। অভিনয়ের মাঝে সুযোগ পেলে কাজ করেন বিজ্ঞাপনচিত্রে।সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার একটি বিজ্ঞাপনচিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজধানীর অন্যতম আধুনিক ও সুপরিচিত শুটিং স্পট স্টুডিও নাইন এন’ হাফ-এ দুই দিনব্যাপী স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিটির চিত্রায়ণ সম্পন্ন হয়। নুসরাত ফারিয়ার সঙ্গে টিভিসিটিতে অংশ নিয়েছেন এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী। তাদের সাবলীল উপস্থিতি টিভিসিটির মূল ভাবনাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে ত...