মরিয়মের পরিবারের সঙ্গে আপস, গাজী নজরুলের প্রথম স্ত্রীর জামিন
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে একই মামলায় আপস মীমাংসা করে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের আবেদনে বলা হয়, বাদীপক্ষের সঙ্গে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীর কোনো আপত্তি নেই। শুনানির সময় বাদী আদালতের কাঠগড়ায় উপস্থিত থেকে জামিনে সম্মতি জানান। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আ...