ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শেষ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে মধ্যকার বৈঠক শেষ হয়েছে। আলোচনাটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে, যা মূল নির্ধারিত সময়ের দ্বিগুণ। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর টেম্পল অব হেভেন-এ পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ‘দারুণ’ হয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন আলোচনা ‘গ্রেট’ হয়েছে। তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না—এ বিষয়ে পরবর্তী প্রশ্নের...