তথ্য গোপনের দায়ে এনসিপি নেতা মনজুর এলাহীকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মতো গুরুতর অপরাধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুর এলাহী কাশ্মিরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে এ বহিষ্কার আদেশ কার্যকর করা হয়েছে। আজ শনিবার রাতে চট্টগ্রাম মহানগর কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব ও সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনেরর নির্দেশক্রমে সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেনের সাক্ষরিত যৌথ বিবৃতিতে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনজুর এলাহী কাশ্মির দলীয় সদস্যপদ ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ গ্রহণের সময় সচেতন...