তাসকিনকে ফেরালেন শাহজাদ
১৩ বলে সাত রান করে খুররমের বলে দ্বিতীয় স্লিপে সালমানের ক্যাচ হয়ে ফেরেন তাসকিন। তার বিদায়ে লিটনের সঙ্গে ভাঙল ৪২ বল স্থায়ী ৩৮ রানের জুটি। ৬৫ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৪ বাংলাদেশের দুইশ ৬২তম ওভারে খুররমকে চার মেরে দলের রান দুইশ করে লিটন। ৬৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৬। ১১০ বলে ৬৭ রানে খেলছেন লিটন। ১২ বলে ৭ রানে ব‍্যাট করছেন তাসকিন আহমেদ। তাইজুলকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাজিদ দলীয় ১৭৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। সাজিদের বলে বোল্ড হয়ে গেলেন তাইজুল ইসলাম। ৪০ বলে ১৬ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ৬০ রানের জুটি। ৬০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯০। ক্রিজে লিটন...