কালীগঙ্গায় জমজমাট নৌকাবাইচ
মানিকগঞ্জ কালীগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ হয়েছে। গতকাল শনিবার প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার চার ক্যাটাগরির ২২টি নৌকা। নৌকাবাইচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রতিযোগী নৌকাগুলোর মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পানসি ৩টি। এতে আরও অংশ নেয় ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলা। জেলা বিএনপি আয়োজিত নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মাসুদ পারভেজ জানান, গতকাল শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হয়। দু...