মিরাজের বিদায়, তিন শ ছাড়িয়ে বাংলাদেশের লিড
ইনিংসের ৬৭.৩ ওভারে দলীয় ২৫০ রানের গণ্ডি স্পর্শ করে স্বাগতিকরা। এরপর ক্রিজে সেট হয়ে যাওয়া মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মিরাজ। কিন্তু খুররম শাহজাদের ডেলিভারি লাইন মিস করে সরাসরি মিরাজের স্টাম্প উপড়ে দেয়। বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ১টি চারের সাহায্যে ১৯ রান করেন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে নতুন ব্যাটার হিসেবে এসেছেন তাইজুল ইসলাম। অন্য প্রান্তে হাফ সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। দলীয় ২৭২ রানে মিরাজের বিদায়ের পর বাংলাদেশ এখন ৩১৮ রানের বড় লিড নিয়ে খেলছে। লিটনের বিদায়ে ভাঙল জুটি লাঞ্চ বিরতির পর ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। পঞ্চম উইকেট...