কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের মাঝেই রাশিয়ার হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার একটি সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের আকস্মিক সফরের পরপরই এ ঘটনা ঘটে। সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় সমর্থন জানাতে ম্যার্ৎস এ সফর করছেন। সকালে কিয়েভে বারবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। এমনকি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ম্যার্ৎসের বৈঠকের সময়ও সাইরেন বাজে। গত সোমবার এই ভবনে ড্রোন হামলা চালিয়েছিল মস্কো। বৈঠকে জার্মান চ্যান্সেলরকে জেলেনস্কি জানান, বিরতিহীন রুশ হামলার কারণে কিয়েভের বাসিন্দারা ভয়াবহ দিন-রাত পার করছেন। পরিস্থিতি দেখে ম্যার...