মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফিরলেন দেড় হাজার অভিবাসী
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার অভিবাসী রোববার নিজ দেশ মিয়ানমারে ফিরে গেছেন। একটি অস্বচ্ছ প্রত্যাবাসন কর্মসূচির আওতায় তাদের ফেরত পাঠানো হয়েছে। অধিকারকর্মীদের মতে, এই প্রত্যাবাসনে কোনো নিরাপত্তা নিশ্চয়তা নেই। মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে করে ওই অভিবাসীরা থানলিন নৌ ঘাঁটিতে পৌঁছান। এরপর বাসে করে তাদেরকে একটি বৌদ্ধ বিহারের হলে নেওয়া হয়। ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের সেখানে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার একটি কফি শপে কাজ করার সময় গ্রেপ্তার হয়েছিলেন ৫৩ বছর বয়সী কিয়াও সোয়ার থেইন। দেশে ফেরার পর তিনি বলেন, দেড় বছরের বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন। সেখানে স্ক্যাবিসে ভুগেছেন। এ কারণে দেশে...