সেতুর মুখে রেলের জমি সড়ক নেই, ভরসা মই
সুতিয়া নদীর এক পারে গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ। অন্যপাশে ময়মনসিংহের গফরগাঁওয়ের গয়েশপুর বাজার। দু্ই পারকে যুক্ত করেছে শতবর্ষী একটি রেলসেতু। স্থানীয়রা সহজে যাতায়াতের জন্য ঝুঁকি নিয়ে সেই রেলসেতু ধরেই চলাচল করেন। সম্প্রতি গাজীপুর এলজিইডি রেলসেতুর পাশে একটি সড়কসেতু নির্মাণ করেছে, যার কাওরাইদ প্রান্ত পড়েছে রেলওয়ের জমিতে। সেখানে কোনো সড়ক নেই। ফলে রাস্তার সংস্থান না করে নির্মিত সেতুটি ওভাবেই পড়ে আছে। স্থানীয়রা মই বেয়ে, মাটির স্তূপ মাড়িয়ে উঠছেন সেতুতে। স্থানীয়রা জানান, ট্রেন চলাচলের ফাঁকে ঝুঁকি নিয়ে শত বছর ধরে ওই রেলসেতু দিয়ে সুতিয়া নদী পারাপার করছেন এলাকার বাসিন্দারা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী থেকে...