মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষয়ক্ষতির বিষয়ে গবেষণার নির্দেশ
মোবাইল ফোন টাওয়ারের বিকিরণের (রেডিয়েশন) মাধ্যমে কী ক্ষয়ক্ষতি হচ্ছে, তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে গবেষণা করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু, পাখি, গাছপালার ক্ষতি হ...