বিএনপি, এনসিপিসহ ২৫ দল ব্যয়ের হিসাব জমা দেয়নি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকই তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৫টি দল। গতকাল বুধবার ছিল নির্বাচনী ব্যয় জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময় শেষে গতকাল ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনী ব্যয় জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর চিন্তা করছে ইসি। ইসি সচিব আখতার আহমেদ এ প্রসঙ্গে জানান, আজ বৃহস্পতিবার কমিশনে নথি উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে ব্যয় জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ানো হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বলছেন, ইসি চাইলে এই সময় বাড়াতে ...