স্তন ক্যান্সার: ঝুঁকি ও উপসর্গ
বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। সামাজিক সংকোচ ও সচেতনতার অভাবে অনেক নারী স্তনে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলেও তা গোপন রাখেন বা চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। ফলে অনেক ক্ষেত্রে রোগ ধরা পড়ে তুলনামূলক দেরিতে। অথচ স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা শুরু করা গেলে চিকিৎসার ফলাফল অনেক ভালো হয়। স্তন ক্যান্সার শুধু নারীর রোগ নয়, পুরুষরাও এতে আক্রান্ত হতে পারেন। তবে পুরুষের তুলনায় নারীর ঝুঁকি অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, স্তন ক্যান্সারের প্রায় ৯৯ শতাংশ রোগী নারী এবং প্রায় ০.৫ থেকে ১ শতাংশ রোগী পুরুষ। বয়স বাড়ার সঙ্গে...