গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করল যৌথ নদী কমিশনের প্রতিনিধি দল
আজ বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০তম যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় শুরু হওয়া এই বৈঠকের প্রথম দিনে ব্যারাজ সংলগ্ন এলাকায় প্রাথমিক বৈঠক ও গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে চলায়, চুক্তি নবায়নের আগে এটিই নদী কমিশনের সর্বশেষ বৈঠক। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালান যৌথ নদী কমিশনের সদস্যরা। গঙ্গার ডাউনস্ট্রিম ফারাক্কা বেনিয়াগ্রাম ঘাটপাড়া মেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে পানিপ্রবাহ পর্যবেক্ষণ...