বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলতে হবে, দরবারে ফায়ার সার্ভিস মহাপরিচালক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা এবং সেবার গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রত্যেক সদস্যকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রোববার সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজে...