ভোটে বিএনপি, বর্জন করে আ.লীগ-জামায়াতপন্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। এ সময় চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান ও ক্যামেরাপার্সনের ওপর হামলার অভিযোগ ওঠেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত একটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহ-সভাপতিসহ ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন বলেন, দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে প্রায় ৭০০ ভোট পড়েছে। দুপুরের পর ভোটার উপস্থিতি...