চীনের দরজা আরো উন্মুক্ত হবে: মার্কিন ব্যবসায়ীদের শি
মার্কিন ব্যবসায়ীদের শি জিনপিং বলেছেন, চীনের দরজা বিশ্বের জন্য আরো উন্মুক্ত হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের সময় শি এমন মন্তব্য করেন। বৈঠকে মার্কিন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি বলেন, ‘বাইরের বিশ্বের জন্য চীনের দরজা আরো বেশি উন্মুক্ত হতে থাকবে। মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনে ভবিষ্যৎ উজ্জ্বল।’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাওয়া মার্কিন ব্যবসায়িক নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্ক। সফর শুরুর...