ধানমন্ডিতে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’
রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’ (BREW SPLASH)। শুক্রবার বিকেল ৪টায় ধানমন্ডির গ্রিন গ্যালেরিয়া, হাউস-২, রোড-১২, মিরপুর রোডে ক্যাফেটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। জেসিএক্স হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) শারমীন আক্তার এবং ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যাফেটি জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের পরিকল্পনায় সাজানো হয়েছে। আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা ক্যাফেটিতে একসঙ্গে শতাধিক অতিথির বসার ব্যবস্থা রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ইনড...