পাঠ্যবই ও শ্রেণিকক্ষ বিমুখতা দায়ী, বলছেন শিক্ষকরা
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বরিশাল শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিকে সবচেয়ে কম পাসের হার ছিল ২০০২ সালে। ওই বছর বোর্ডের ২৭ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছিলেন। ২০০৫ সাল থেকে পাসের হার ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। যা ২০২১ সালে ৯৫ দশমিক ৭৬ শতাংশে পৌঁছায়। পরে নিম্নমুখী হয়ে শনিবার প্রকাশিত ফলে পাসের হার হয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যা দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন। বরিশাল বোর্ডের ফলের বিপর্যয় কেন হয়েছে এ নিয়ে সমকালের কথা হয়েছে কয়েকজন শিক্ষকের সঙ্গে, তাদের ২০ বছর বা তারও বেশি সময় ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার অভিজ্ঞতা রয়েছে। তাদের মূল্যায়নের সারমর্ম হলো– গত দুই-তিন বছর ধরে...