হলিউড শি জিনপিংয়ের চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হলিউড যদি কখনো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর চরিত্রে অভিনয়ের জন্য কাউকে খুঁজতে যায়, তাহলে তার মতো কাউকে পাওয়া যাবে না। ট্রাম্প আরও বলেন, শি লম্বা, খুবই লম্বা। বিশেষ করে এই দেশের জন্য। কারণ, এখানে মানুষ সাধারণত কম উচ্চতার হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শি জিনপিং-এর ব্যক্তিত্ব ও নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। একই সাক্ষাৎকারে তিনি বলেন, চীন চায় হরমুজ প্রণালি খোলা থাকুক, কারণ দেশটি এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি খোলা রাখতে সম্ভাব্য সমঝোতায় সহায়তার প্রস্তাবও...