খানপুর কনটেইনার টার্মিনাল নির্মাণে যানজটে শহর স্থবির হওয়ার শঙ্কা
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে খানপুরে বিআইডব্লিউটিএ প্রায় ৬১৫ কোটি টাকা ব্যয়ে একটি অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণ করছে। এই টার্মিনাল নির্মিত হলে নারায়ণগঞ্জ শহর যানজটে স্থবির হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই নাগরিক সংগঠনগুলো বিরোধিতা করে আসছে। কিন্তু এই বিরোধিতা উপেক্ষা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উল্টো প্রকল্পের প্রস্তাবিত ব্যয় বাড়ানো হয়েছে। নগরবাসীর অভিমত, যখন খানপুর কনটেইনার টার্মিনাল থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের পানগাঁও টার্মিনালের সক্ষমতার ৯২ থেকে ৯৫ শতাংশ ও আট কিলোমিটার দূরের মুক্তারপুরের সামিট অ্যালায়ান্স পোর্টের সক্ষমতার ৮৫ থেকে ৯০ শতাংশ অব্যবহৃত থেকে যাচ্ছে। তখন এই টা...