বগুড়ায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে গাবতলী উপজেলার দুটি, ধুনট উপজেলার একটি এবং কাহালু উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আলমার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ। এর ম...