প্রতি উপজেলায় এআই ট্রেনিং সেন্টার হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রতি উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ: কী ভাবছে সরকার’ শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘এআই প্রযুক্তির ব্যবহার বিস্তৃত করার বিষয়টিতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ জন্য উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখানো হবে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করলে টেলিটক আগামীতে গ্রামীণফোনকেও ছাড়িয়ে যাবে।’ প্রধ...