ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র যেন গোয়ালঘর
বঙ্গোপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ কুতুবদিয়া। চারপাশে অথৈ সাগর, মাঝখানে মানুষের বসতি। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক শান্ত জনপদ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘশ্বাস, আতঙ্ক আর মৃত্যুর বিভীষিকাময় স্মৃতি। উপকূলের এই দ্বীপের মানুষ প্রতিনিয়ত লড়ছে প্রকৃতির সঙ্গে। বর্ষা এলেই আতঙ্ক, আকাশে কালো মেঘ জমলেই বুক কেঁপে ওঠে মানুষের। কারণ এই দ্বীপের প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে হারিয়েছে আপনজন-জলোচ্ছ্বাসে, ঘূর্ণিঝড়ে কিংবা সাগরের ভাঙনে। যোগাযোগে যত কষ্ট পর্যটননগরী কক্সবাজার থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের এই দ্বীপে যেতে হলে প্রথমে বাসে করে যেতে হয় মগনামা ঘাট। সেখান থেকে...