চার্জশিট জমা পড়েনি, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেনি অভিযুক্ত রিফাত
আদালতের আদেশের পরেও ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে তার অফিসে গিয়ে কথা বলেনি মামলার অন্যতম অভিযুক্ত রিফাত বিন ওসমান। আদালত নিজস্ব আইনজীবীসহ রিফাত বিন ওসমানকে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করতে আবারও আদেশ দিয়েছেন। গতকাল রোববার তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৭তম ধার্য তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু ও আবু ইশতিয়াক সিদ্দিকী। এ মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এদের মধ্যে গতকাল ধার্য তারিখে আজমেরী ওসমানের ড্রাইভার জমশেদ কারাগার থেকে হাজিরা প্রদান করে। জামিন...