ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে খুন হন যুবদল নেতা শাকের: পুলিশ
ডাকাতি করা স্বর্ণের বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকের হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসের শেড রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে। এ ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের...