খাবার তৈরির স্থানে তেলাপোকা, মানিকগঞ্জে তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা
খাবার তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার প্রস্তুতের দায়ে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে খাবারের মান, প্রস্তুতপ্রক্রিয়া ও পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স...