নারায়ণগঞ্জে আবারও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ
নারায়ণগঞ্জে আবারও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। আজ বুধবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার জন্য জড়ো হলে পুলিশ বাধা দেয়। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে তাদের লিংক রোডে উঠতে দেয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকেই কাঠেরপুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা আগের দুই দিনের মতোই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দু...