বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের সমাবেশ
ঈদুল আজহার আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সব বকেয়া পাওনা, পূর্ণ ঈদ বোনাস এবং চলতি মাসের পূর্ণ বেতন আগামী ২০ মে’র মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সমাবেশে সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীত...