কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর পর অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নাগরিকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমানো, কম সোনা কেনা, জ্বালানি কম ব্যবহার করা এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। হায়দ্রাবাদের এক জনসভায় দেওয়া এই বার্তায় করোনা মহামারির সময়কার জাতীয় সংহতির আহ্বানের প্রতিধ্বনি দেখা গেছে। তবে এবার লক্ষ্য জনস্বাস্থ্য নয়, বরং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে অর্থনীতি রক্ষা করা। ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এবং গ্যাসের প্রায় অর্ধেক আমদানি করে। কিন্তু যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকায় আম...