খাল খননে কৃষি-মৎস্য উৎপাদন বাড়ার আশা
চাঁদপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খাল পুনঃখনন প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে ঘোষেরহাট ও আশপাশের এলাকার বাসিন্দারা মনে করছেন, খালগুলো পুনঃখনন হলে জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এক প্রেস ব্রিফিং করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি জানান, প্রধানম...