নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে পৃথক বিস্ফোরণে ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লাকি বাজারে ও সোনারগাঁয়ে পৃথক দুটি আগুনের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বৃহস্পতিবার এবং অপরজন শুক্রবার মারা যান। এর আগে গত মঙ্গলবার সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকার আগুনের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। সব মিলিয়ে সাম্প্রতিক তিনটি আগুনের ঘটনায় মারা গেলেন সাতজন। গত সোমবার বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন আব্দুল কাদের (৫০)। শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়া ওই ব্যক্তি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহম...