বেভারেজ শিল্পে উচ্চ করহারে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে
বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে বেভারেজ অত্যন্ত কৌশলগত একটি খাত। এ খাতে বিনিয়োগ শুধু উৎপাদনেই সীমাবদ্ধ থাকে না, বরং তা দ্রুত বিকাশমান ভোক্তাপণ্য, প্যাকেজিং, পরিবহন, কোল্ড চেইন অবকাঠামোসহ সংশ্লিষ্ট শিল্পে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানকে উদ্বুদ্ধ করে। বিনিয়োগ বাড়ার মাধ্যমে দেশের রাজস্ব আহরণও বাড়ে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, অর্থনীতির আকারের তুলনায় সরকারি রাজস্ব আয় এবং বৈদেশিক বিনিয়োগ উভয় ক্ষেত্রেই অনেক পেছনে, বিশ্বে সর্বনিম্ন পর্যায়ের। গত অর্থবছরে বাংলাদেশের নিট বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ছিল জিডিপির মাত্র ০.৪ শতাংশ, যেখানে একই ধরনের উদীয়মান অর্থনীতি ভিয়েতনামে এই অনুপাত ৪ শতাংশেরও ওপরে।...