অতীত সংরক্ষণ ও ভবিষ্যতের পথপ্রদর্শক
সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে জাদুঘরের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস ২০২৬ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের ১৮ মে প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘বিভক্ত বিশ্বকে একজোট করছে জাদুঘর’। ২০২৬ সালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই বছর ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস তাদের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ প্রতিপাদ্যটি সরাসরি জাতিসংঘের তিনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত–টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১০ (বৈষম্য হ্রাস), ১৬ (শান্তি ও ন্যায়বিচার) এবং ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)। আধুনিক জাদুঘরগুলো রূপান্তরিত হয়েছে জলবায়ু পরি...