ধর্মভিত্তিক সব সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
পশ্চিমবঙ্গে ধর্মীয় শ্রেণিভিত্তিক পরিচালিত সব সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস থেকে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতাসহ ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন সহায়তামূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন চলমান ধর্মভিত্তিক প্রকল্পগুলোও বাতিল করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পা...