লন্ডনে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখ উদযাপন
বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ এলেও প্রবাসী বাঙালির হৃদয়ে নতুন বছরের আবহ এখনো অমলিন। সেই আবহেই গত ১৬ মে পূর্ব লন্ডনের নিউবেরি পার্কে ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান করল। কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যধর্মী পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানটি প্রবাসে বাংলা সংস্কৃতির বহুমাত্রিক প্রকাশ হিসেবে দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নতুন প্রজন্মের পরিবেশনায় মঞ্চ মুখর হয়ে ওঠে। শিশু ও তরুণ শিল্পীদের অংশগ্রহণ...